ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় ছেলের হাতে বাবা খুন

মহিউদ্দিন মোল্লা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১০ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় ছেলের হাতে বাবা খুন

কুমিল্লা জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। দেবিদ্বার পৌরসভা এলাকার মরিচাকান্দা গ্রামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইউনুস মিয়া (৫০) মরিচাকান্দা গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান, ইউনুস মিয়া মরিচাকান্দা গ্রামের মসজিদ মার্কেটে সৌরভী ডেকোরেটরের মালিক। ইউনুস মিয়ার  এক মেয়ে ও চার ছেলের মধ্যে দ্বিতীয় সন্তান সোহেল (২৫)।

 

সোহেল বাবার নিকট টাকা চাইলে না দেওয়ায় তার নিকটে থাকা দা দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৭টার দিকে ইউনুস মিয়া মারা যান। ঘটনার পর থেকে ঘাতক ছেলে সোহেল পলাতক রয়েছে।

 

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ছেলের হাতে বাবা নিহতের খবর পেয়েছি। তবে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।



 

 

রাইজিংবিডি/কুমিল্লা/১০ জানুয়ারি ২০১৫/মহিউদ্দিন মোল্লা/রণজিৎ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়