ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রকাশিত হয়েছে শৈল্পিক হুমায়ূনের ‘মায়ার বুদ্বুদ’ কাব্যগ্রন্থ 

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশিত হয়েছে শৈল্পিক হুমায়ূনের ‘মায়ার বুদ্বুদ’ কাব্যগ্রন্থ 

প্রকাশিত হয়েছে শৈল্পিক হুমায়ূনের ‘মায়ার বুদ্বুদ’

অমর একুশে বইমেলা-২০২৬ সামনে রেখে প্রকাশিত হয়েছে শৈল্পিক হুমায়ূনের ‘মায়ার বুদ্বুদ’ কাব্যগ্রন্থ। বইটি প্রকাশ করেছে পুণ্ড্রু প্রকাশন, প্রচ্ছদ করেছেন আর করিম। মায়ার বন্ধন, প্রেমের আকুলতা এবং বিরহের ধূসর ক্যানভাসকে কবিতায় উপজীব্য করে তুলেছেন শৈল্পিক হুমায়ূন।

শৈল্পিক হুমায়ূন বলেন, ‘‘জীবনের ছোট ছোট মায়া আর বিরহের মুহূর্তগুলোকে শব্দের ফ্রেমে বাঁধার চেষ্টা করেছি। কবিতাগুলো জীবনের ক্ষণস্থায়ী মায়া, মোহ বা আবেগকে তুলে ধরেছে। 'বুদ্বুদ' শব্দটি এখানে প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। বুদ্বুদ যেমন ক্ষণিকের জন্য ভেসে ওঠে এবং তারপর মিলিয়ে যায়, তেমনি মানুষের জীবনে মায়া, প্রেম, বিরহের ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী রূপকে বোঝায়, যা হয়তো খুব সুন্দর কিন্তু চিরস্থায়ী নয়। আশা করি, পাঠকরা কবিতার প্রতিটি পঙক্তিতে নিজেদের খুঁজে পাবেন।’’

আরো পড়ুন:

প্রকাশক অরণ্য প্রভা জানান, ‘‘মায়ার বুদ্বুদ কাব্যগ্রন্থটি পাঠকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। মায়া এবং বিরহের যে চিরন্তন রূপ কবি এখানে তুলে ধরেছেন, তা যেকোনো সংবেদনশীল পাঠককে স্পর্শ করবে।’’

রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যাচ্ছে। অমর একুশে বইমেলায় পুণ্ডু প্রকাশনের স্টলে পাওয়া যাবে বইটি। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়