ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘করোনায় মৃতদের ৭০ ভাগই টিকা নেননি’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ২৪ জুলাই ২০২২   আপডেট: ১৪:৫৭, ২৪ জুলাই ২০২২
‘করোনায় মৃতদের ৭০ ভাগই টিকা নেননি’

করোনায় আক্রান্ত হ‌য়ে এ পর্যন্ত যারা মারা গে‌ছেন তা‌দের প্রায় ৭০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

রোববার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন ও হেলথ রিপোর্টার্স ফোরামের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

তিনি বলেন, করোনা সংক্রমণ ও মৃত্যু হার নিয়ন্ত্রণে টিকার গুরুত্ব অপরিসীম। টিকা শতভাগ মৃত্যুহার কমা‌তে না পার‌লেও যারা নিয়েছেন তারা এক ধরনের সুরক্ষা পেয়েছেন। তাদের মধ্যে কেউ ক‌রোনায় আক্রান্ত হলেও নানা‌বিধ শারী‌রিক জটিলতা থে‌কে রেহাই পে‌য়ে‌ছেন। আ‌র এ কার‌ণেই সবাইকে দ্রুত টিকার আওতায় আসতে হবে।

স্বাস্থ্যের ডিজি বলেন, কিছুদিন আগেও ক‌রোনা সংক্রমণ একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছিল। এরপর হঠাৎ আবার সংক্রমণ বেড়ে গেছে। অনেকেই সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন কিন্তু করোনা পরীক্ষা করাচ্ছেন না। 

মেয়া/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়