ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাঙ্কিপক্স নিয়ে সতর্ক কর‌লেন বিএসএমএমইউ ভিসি

জ্যেষ্ঠর প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ৩০ জুলাই ২০২২  
মাঙ্কিপক্স নিয়ে সতর্ক কর‌লেন বিএসএমএমইউ ভিসি

বিশ্বের অনেক দেশে ক‌রোনার পর মাঙ্কিপক্স ছড়া‌চ্ছে। বাংলাদেশেও এই ভাইরাসটি ছ‌ড়ি‌য়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। 

শনিবার (৩০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে সবাইকে সতর্ক করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আরো পড়ুন:

তিনি বলেন, মাঙ্কিপক্স সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির কাছাকা‌ছি দূরত্ব বা  দীর্ঘ সময় আক্রান্ত ব্য‌ক্তির সান্নিধ্যে থাকলে এবং আক্রান্ত অন্য ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক যোগাযোগ হলে যে কেউ এতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন।

জানা গেছে, এখন পর্যন্ত বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রায় ১৭ হাজার মানুষ মা‌ঙ্কিপ‌ক্সে আক্রান্ত হয়েছেন এবং আক্রান্তদের  ম‌ধ্যে মারা গেছেন ৭৫ জন। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সকে শনাক্তযোগ্য ও বর্ধনশীল ব্যাধি হিসেবে বর্ণনা করেছেন। গত ২৩ জুলাই মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছেন।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, প্রতিদিনই মাঙ্কিপক্সে আক্রান্তের খবর আসছে। গতকালও ব্রাজিলে দু’জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় বলা মুশকিল। তাই আতঙ্কিত না হয়ে এখন থেকেই সতর্ক থাকতে হবে। করোনা চীন হয়ে ইতালি দিয়ে বাংলাদেশে এসেছে, মাঙ্কিপক্স যে একইভাবে আসবে না তা নিশ্চিত নয়। তাই সময় থাকতে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মাঙ্কিপক্স প্রতিরোধে গুটি বসন্তের টিকা ৮৫ ভাগ সুরক্ষা দেয়। কিন্তু ১৯৮১ সালের পর বাংলাদেশে এই টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। এখন ভাইরাসটির প্রকোপ যদি বেড়ে যায়, প্রয়োজনে আবারও সেই টিকা প্রয়োগ করা হবে। একইসঙ্গে যাদের বাসায় পোষা প্রাণী আছে, তাদের একটু বে‌শি সচেতন হতে হবে। কেননা, এটি প্রাণী থেকে প্রাণী এবং সেখান থেকে মানুষকে সংক্রমিত করে।

মেয়া/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়