ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ড্রোন হামলা বন্ধে ওবামাকে নওয়াজের আহ্বান

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ২৪ অক্টোবর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ড্রোন হামলা বন্ধে ওবামাকে নওয়াজের আহ্বান

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ২৪ অক্টোবর: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি পাকিস্তানে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

যুক্তরাষ্ট্র সফররত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে দীর্ঘ ৯০ মিনিট বৈঠক করেন। ওই বৈঠকে ওবামার প্রতি ড্রোন হামলা বন্ধের এ আহ্বান জানান নওয়াজ। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।

নওয়াজ-ওবামার ওই বৈঠকে ভারত-পাকিস্তানের আজন্ম বৈরী সম্পর্কের কারণ কাশ্মীর ইস্যু নিয়েও কথা হয়। কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্র কোন পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও প্রেসিডেন্ট ওবামা বলেন, পাকিস্তান যুক্তরাষ্টের গুরুত্বপূর্ণ কৌশলগত বন্ধু।

তবে কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেবে না বলে জানিয়ে দিয়েছে ভারত। গতকাল বুধবারও ভারত অভিযোগ করে পাক সেনার গুলিতে এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে হোয়াইট হাউজের ওভাল অফিসে ওবামা-নওয়াজের ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় জিইয়ে থাকা কাশ্মীর সংকট সমাধানে নওয়াজের উদ্যোগকে প্রশংসা করেন ওবামা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত-পাকিস্তান সীমান্ত নিয়ে যে অস্ত্র মহড়ায় লিপ্ত রয়েছে সে অর্থ ওই দুই দেশেরে শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে ব্যয় করা গেলে উভয় দেশই উপকৃত হবে।

ওবামার বক্তব্যের জবাবে নওয়াজ বলেন, কাশ্মীরসহ ভারতের সঙ্গে যে কোন জরুরি ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছতে আন্তরিক পাকিস্তান।

এদিকে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বছরের শিথিল সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।

 

রাইজিংবিডি/রাপা

 

 

 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়