ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাঁজা কারখানায় ডাকাতি!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাঁজা কারখানায় ডাকাতি!

যুক্তরাজ্যের বার্মিংহামে গাঁজার কারখানায় লুট করতে বাধা দেয়ায় দুর্বৃত্তদের আক্রমণে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ।

পুলিশ জানায়, ডুডলি শহরের কাছে একটি বাড়িতে ডাকাতরা ডাকাতির চেষ্টা করে। সেই সময় ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে সেখানেই ছুড়িকাঘাতে নিহত হন খুজাইমা ডোঘলাস নামের একজন। ওয়াসিম রামজান নামের আরো একজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে ওই বাড়িতে গাঁজার কারখানা খুঁজে পায়।

এ ঘটনায় শনিবার যুক্তরাজ্যের ওয়েলস থেকে ২৩ এবং ২১ বছর বয়সী দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এছাড়া নিহত হওয়া খুজাইমার জন্য শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য পুলিশ।

সূত্র: মেট্রো নিউজ


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়