ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় মৃতের সংখ‌্যা বেড়ে ৩২৮৫, আক্রান্ত ৯৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৬, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় মৃতের সংখ‌্যা বেড়ে ৩২৮৫, আক্রান্ত ৯৫ হাজার

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ২৮৫ জন দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ২৮৫ জন। বিশ্বের ৭৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

তবে এখন পর্যন্ত ৫৩ হাজার ৬৮৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, বুধবারে চীনে আরো ৩১ জন মারা গিয়েছেন। চীনে মৃতের সংখ্যা তিন হাজার ১২ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৩০ জন । এর মধ্যে মোট ৫২ হাজার ২০৮ জন রোগী সুস্থ হয়েছেন।

চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজার ৭৬৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৩৫ জন।

ইরানে মোট দুই হাজার ৯২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৯২ জন মারা গেছেন।

ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। দেশটিতে ইতোমধ্যে তিন হাজার ৮৯ জন আক্রান্ত হয়েছেন।

অন্যান্য দেশগুলোর মধ্যে জাপান ১২, হংকং, স্পেন, ইরাক, অস্ট্রেলিয়ায় দুইজন করে এবং  ফ্রান্সে চারজন মারা গেছে। ফিলিপাইন, তাইওয়ান, এবং থাইল্যান্ডে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। যার সমাধান স্বরুপ এখনো কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্যসংস্থা (ডব্লিউএইচও)।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়