ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় উ. কোরিয়ায় ১৮০ সেনার ‘মৃত্যু’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ১০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় উ. কোরিয়ায় ১৮০ সেনার ‘মৃত্যু’

করোনাভাইরাসে উত্তর কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির হাজার হাজার সেনা কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন বলে খবরে বলা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ডেইলি এনকে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যদিও উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে গত জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়ার ১৮০ জন সেনা মারা গেছেন। সেই সঙ্গে দেশটির তিন হাজার সাতশ সেনা কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন।

এদিকে, দক্ষিণ কোরিয়া সরকারের ইয়নহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ১০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে এবং পরবর্তীতে এদের মধ্যে চার হাজার মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে উত্তর কোরিয়ার সরকার বলছে তাদের দেশে করোনাভাইরাস ছড়ায়নি। সোমবার (৯ মার্চ) দেশটির সরকার জানিয়েছে, আমাদের দেশে এখনো করোনার সংক্রমণ নেই।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃত বেড়ে ৪ হাজার। এছাড়া বিশ্বের ১১৫টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়