ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা থেকে মুক্তির আশায় মদ পান, ৪৪ ইরানির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৯, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 করোনা থেকে মুক্তির আশায় মদ পান, ৪৪ ইরানির মৃত্যু

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মদপান করে খুজেস্তান ও আলবার্জ প্রদেশে ৪৪ ইরানির মৃত্যু হয়েছে।

এ ছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন ২০০ জনের বেশি।

সম্প্রতি ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

করাজ শহরের ডেপুটি প্রসিকিউটর মোহাম্মদ আঘারি বলেন, ‘নিহতদের মধ্যে ২০ জন দক্ষিণ পশ্চিমের খুজেস্তানের বাসিন্দা। আর বাকিরা উত্তরের আলবার্জ প্রদেশের বাসিন্দা।’

সম্প্রতি ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব উঠে, অ্যালকোহল ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে।

দেশটির আহওয়াজ মেডিক্যাল সায়েন্সের মুখপাত্র আলী এহসানপুর বলেছেন, ‘কিছু নাগরিক শুনেছিলেন যে, অ্যালকোহল ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। তাই তারা এটিকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পান করেন।’

ইরান প্রশাসন জানায়, গুজবে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই মিথানল খেয়েছিলেন তারা। অ্যালকোহল মাত্রাতিরিক্ত পান করলে লিভারের ক্ষতি হয়। কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুও হয়।

চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসে রোধে অ্যালকোহলের কোনো প্রভাব নেই। তাদের কেবল চিকিৎসকদের সাধারণ পরামর্শ অনুসরণ করা উচিত।

এদিকে ইতোমধ্যে ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আট হাজার ৪২ জন।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়