ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় একাধিক ভোটকেন্দ্রের বুথে অগ্নিসংযোগের অভিযোগ

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬
নেত্রকোণায় একাধিক ভোটকেন্দ্রের বুথে অগ্নিসংযোগের অভিযোগ

আগুনে পুড়ে যাওয়া পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নেত্রকোণা সদর ও পূর্বধলা উপজেলার একাধিক ভোটকেন্দ্রের বুথে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে আগুন দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।

আরো পড়ুন:

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। 

স্থানীয় সূত্র জানায়, নেত্রকোণা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। সোমবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটে। আগুনে বুথে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/ইবাদ/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়