ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে জামায়াতের অফিসে আগুন, জড়িতদের গ্রেপ্তার দাবি

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১০ ফেব্রুয়ারি ২০২৬  
ঝালকাঠিতে জামায়াতের অফিসে আগুন, জড়িতদের গ্রেপ্তার দাবি

আগুনে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর সকালে উপজেলা জামায়াতের অফিসে উপজেলা জামায়াতে ইসলামীর আমির কবির হোসেন জরুরি সংবাদ সম্মেলনে করে। এ সময় তিনি অভিযোগ করে জানান, নির্বাচনি প্রতিহিংসার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অফিসে আগুন দিতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। 

আরো পড়ুন:

তবে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে, বলেন তিনি।

আগুনে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝালকাঠি-১ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, নির্বাচনের দুদিন বাকি, এই মুহূর্তে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে বিএনপির প্রার্থীর লোকজন এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। 

তিনি বলেন, প্রশাসনের উচিত শক্ত হাতে এই ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা। এছাড়াও ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে দাঁড়িপাল্লার দুই কর্মীর দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা/অলোক/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়