ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

অক্সিজেনের ঘাটতির মুখে বিশ্ব: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৮, ২৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অক্সিজেনের ঘাটতির মুখে বিশ্ব: ডব্লিউএইচও

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি হওয়ার পথে। এই মহামারি সামলাতে হিমশিম খাচ্ছে শক্তিশালী দেশগুলোও। এরই মধ্যে অক্সিজেনের ঘাটতির কথা জানিয়ে বিশ্বকে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদ্রোস আধানম ঘেব্রেইয়েসাস জানান, বিশ্বের অনেক দেশই অক্সিজেন কনসেন্ট্রেটর পেতে অসুবিধার মুখে পড়ছে। জাতিসংঘ সংস্থার মহাপরিচালক বলেছেন, ‘অনেক দেশই এখন অক্সিজেন কনসেন্ট্রেটর পেতে অসুবিধার মুখোমুখি হচ্ছে। চাহিদা বর্তমানে সরবরাহ ছাড়িয়ে যাচ্ছে।’

নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ছাড়িয়েছে, প্রত্যেক সপ্তাহে তা ১০ লাখে পৌঁছাচ্ছে এবং মারা গেছেন চার লাখ ৮০ হাজারের বেশি মানুষ। এই দুর্যোগের মুখে প্রতিদিন অক্সিজেনের ৮৮ হাজার বড় সিলিন্ডার কিংবা ৬ লাখ ২০ হাজার ক্লাব মিটারের সিলিন্ডারের চাহিদা দেখা দিচ্ছে বলে জানান তেদ্রোস।

কোভিড-১৯ আক্রান্ত রোগীর শ্বাসতন্ত্রের জটিলতার জন্য হঠাৎ করে বেড়ে গেছে অক্সিজেন কনসেন্ট্রেটরের চাহিদা। স্বাস্থ্য সংস্থা উৎপাদনকারীদের কাছ থেকে ১৪ হাজার কনসেন্ট্রেটর কিনেছে এবং পরের কয়েক সপ্তাহে তা ১২০টি দেশে পাঠানোর পরিকল্পনা করছে ডব্লিউএইচও। এছাড়া ১০ কোটি ডলারের আরও ১ লাখ ৭০ হাজার কনসেন্ট্রেটর আগামী ছয় মাসে সরবরাহ করে হবে জানান তেদ্রোস।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়