ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় লরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ০৫:১৬, ২৭ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় লরা

প্রবল বিধ্বংসী রূপ নিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানার উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন লরা। এটি চার মাত্রার ঘূর্ণিঝড় হতে যাচ্ছে বলে বুধবার সকালে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে।

ধ্বংসক্ষমতা অনুযায়ী হারিকেনকেএক থেকে পাঁচ মাত্রার পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। হারিকেন লরা এই মুহূর্তে তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে। এর বাতাসের বেগ ঘণ্টায় ১১৫ মাইল। এটি আরও শক্তি সঞ্চয় করছে। স্যাটেলাইটে পাওয়া ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, লরা চার মাত্রার ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। বুধবার রাত বা  বৃহস্পতিবার ভোর নাগাদ এটি টেক্সাস ও লুইজিয়ানা উপকূলে আঘাত হানতে পারে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়টির যাত্রাপথে অন্তত দুই কোটি মানুষের বাস। ইতোমধ্যে উপকূলীয় এলাকা থেকে পাঁচ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় পূর্বাভাসে বলা হয়েছে, লরা আঘাত হানার সময় উপকূলের কোথাও কোথাও ১৫ মিটার উচ্চতা পর্যন্ত পানির ‘ধ্বংসাত্মক ঢেউয়ের’ সৃষ্টি হতে পারে। এর ফলে ওই এলাকাগুলোতে হঠাৎ পানিতে প্লাবিত হতে পারে।

সিএনএন জানিয়েছে, লরা যখন ক্রান্তীয় ঝড়ের দিকে রূপ নিচ্ছিল তখন এর আঘাতে ক্যারিবীয় অঞ্চলে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ের পূর্ব প্রস্তুতি নিতে এই মুহূর্তে কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়