ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তামিলনাড়ুর সৈকতে ভেসে এলো বিশালাকৃতির তিমি হাঙর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ০৫:৩৭, ৩১ আগস্ট ২০২০
তামিলনাড়ুর সৈকতে ভেসে এলো বিশালাকৃতির তিমি হাঙর

সৈকতে পড়ে আছে একটি তিমি হাঙর

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ভালিনোক্কাম সৈকতে বিশালাকৃতির একটি তিমি হাঙর ভেসে এসেছে। সৈকতে পড়ে থাকা তিমি হাঙরটির ছবি এরইমধ্যে সামাজিকমাধ্যম থেকে উঠে এসেছে সংবাদমাধ্যমে।

রোববার (৩০ আগস্ট) সকালে রাজ্যের রামানাথপুরাম জেলার সৈকতে প্রাণীটি ভেসে আসে।  তবে সাদা-কালো রংয়ের মিশ্রণের তিমি হাঙরটি জীবিত না মৃত তা জানা যায়নি। জানা যায়নি এর দৈর্ঘ্য।

এর আগে গত জুনে জেলায় এক আঙুলবিশিষ্ট ১৮ ফুট লম্বা একটি সামুদ্রিক জীব সৈকতে ভেসে আসে। পরে বন বিভাগের কর্তকর্মারা ময়না তদন্তের পর সৈকতের পাশেই ওই জীবটিকে সমাহিত করেন।  

বন বিভাগের কর্মকর্তা সাতিশের বক্তব্য অনুযায়ী, এখানকার সৈকতে তিমি হাঙরের দেখা পাওয়া বিরল। গত চার বছরে এ প্রজাতির মাত্র চারটি প্রাণী দেখা গেছে। 

১৯৭২ সালের বন্যপ্রাণী রক্ষা আইনের বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, এ ধরনের প্রাণী শিকারে জড়িত থাকলে ৩ থেকে ৭ বছরের জেলের বিধান রয়েছে।

ঢাকা/জেডআর

সর্বশেষ

পাঠকপ্রিয়