ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাঁজা সেবন করেছিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ৩০ সেপ্টেম্বর ২০২০  
গাঁজা সেবন করেছিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্ন জানিয়েছেন, তিনি বহু বছর আগে গাঁজা সেবন করেছিলেন। আগামী ১৭ অক্টোবর জাতীয় নির্বাচন উপলক্ষে বুধবার আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি এ বিষয়টি স্বীকার করেছেন।

করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় সাফল্য অর্জন করায় নিউ জিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন আর্দার্ন। অক্টোবরের নির্বাচনে তার দ্বিতীয় দফা বিজয়ের সম্ভাবনা প্রবল। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রক্ষণশীল দল ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্সেরও ব্যাপক জনসমর্থন রয়েছে।

এবারের নির্বাচনে নিউ জিল্যান্ডবাসী আরও দুটি ইস্যুতে ভোট দেবেন। এর একটি হচ্ছে গাঁজার বৈধ ব্যবহারের অনুমতি এবং স্বেচ্ছামৃত্যুর অনুমতি।

বুধবারের বিতর্কে অনুষ্ঠানের সঞ্চালক আর্দার্নের কাছে জানতে চান, তিনি কখনও গাঁজা সেবন করেছেন কিনা।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যা, আমি করেছি, দীর্ঘ সময় আগে।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়