ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী পেলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ২২ জানুয়ারি ২০২১  
প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী পেলো যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। শুক্রবার জেনারেল লয়েড অস্টিনের নিয়োগ চূড়ান্ত করেছে সিনেট।

গত মাসে অস্টিনের সঙ্গে যোগাযোগ করে তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদ গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের সাবেক কমান্ডার ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেল অতীতে বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন।

আরো পড়ুন:

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিনেটে ডেমোক্রেট ও বিরোধী দল রিপাবলিকানদের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন অস্টিন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়