ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গম রপ্তানি বন্ধ ঘোষণা করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১৪ মে ২০২২   আপডেট: ১৫:৫৪, ১৪ মে ২০২২
গম রপ্তানি বন্ধ ঘোষণা করলো ভারত

বড় বাণিজ্য লক্ষ্যমাত্রা ঘোষণার দুদিনের মাথায় গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। অভ্যন্তরীণ বাজারে দাম কমানোর লক্ষ্যে শনিবার থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

ভারতের বৈদিশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালকের দপ্তর জানিয়েছে, শুক্রবার বা এর আগে যেসব এলসি খোলা হয়েছে কেবল তার বিপরীতে রপ্তানির অনুমতি দেওয়া হবে। শনিবার থেকে নতুন করে কোনো রপ্তানির অনুমোদন দেওয়া হবে না।

আরো পড়ুন:

বিশ্বে গম রপ্তানিতে চীনের পর ভারত দ্বিতীয় বৃহৎ রাষ্ট্র। গম রপ্তানিতে অপর দুটি শীর্ষস্থানীয় দেশ ইউক্রেন ও রাশিয়া এখন যুদ্ধরত। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর দেশ দুটি থেকে গম রপ্তানি কমতে শুরু করে।

বৈদিশিক বাণিজ্য বিষয়ক মহাপরিচালকের দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  সরকার ‘দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং প্রতিবেশী ও অন্যান্য দুর্বল দেশগুলোর চাহিদা মেটাতে’ এই সিদ্ধান্ত নিয়েছে।

গত মার্চে তাপদাহের পর ভারতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া এপ্রিলে মূল্যস্ফিতি ৭ দশমিক ৭৯ শতাংশে উন্নীত হওয়ার জন্য সরকার চাপের মধ্যে রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়