বিশ্বে মাঙ্কিপক্সে সংক্রমণ ৭০ হাজার ছাড়ালো
বিশ্বে মাঙ্কিপক্সে সংক্রমণ ৭০ হাজার ছাড়িয়েছে। বুধবার (১২ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: মাঙ্কিপক্সে যুক্তরাষ্ট্রে প্রথম রোগীর মৃত্যু
ডব্লিউএইচও জানায়, বিশ্বের অনেক দেশেই মাঙ্কিপক্সে নতুন আক্রান্ত কমে এলেও সতর্ক থাকতে হবে। আমেরিকা মহাদেশের বেশ কয়েকটি দেশে গত সপ্তাহে মাঙ্কিপক্সে সংক্রমণ বেড়েছে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, এ বছর মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২৬ জন।
সূত্র: ভয়েস অব আমেরিকা
/সাইফ/
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী