ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মারা গেছেন বিশ্বের সবচেয়ে ‘নোংরা পুরুষ’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২৫ অক্টোবর ২০২২   আপডেট: ২২:১৫, ২৫ অক্টোবর ২০২২

বিশ্বের সবচেয়ে ‘নোংরা পুরুষ’ মারা গেছেন । মঙ্গলবার ইরানের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আমু হাজি নামের ৯৪ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় অর্ধ শতাব্দি গোসল করেননি। আমৃত্যু তিনি অবিবাহিত ছিলেন। রোববার ইরানের দক্ষিণের প্রদেশে ফার্সের দেজগাহ গ্রামে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অসুস্থ হওয়ার ভয়ে আমু হাজি গোসল করতেন না। তবে কয়েক মাস আগে গ্রামবাসী তাকে জোর করে গোসল করিয়ে দিয়েছিল। আমুকে নিয়ে ২০১৩ সালে ‘আমু হাজির অদ্ভূত জীবন’ শিরোনামে একটি প্রামাণ্য চিত্র নির্মিত হয়েছিল।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়