ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইউটিউবে মামুনের নতুন গান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২৪
ইউটিউবে মামুনের নতুন গান

ইউটিউবে রিলিজ হয়েছে উদীয়মান কণ্ঠশিল্পী মামুন মণ্ডলের নতুন মিউজিক ভিডিও ‘দিস না রে তুই দুঃখ পাখি’। গানটি শোনা যাবে ইউটিউব চ্যানেল এফকে মিউজিকে।

চমৎকার কথামালায় গানটি সাজিয়েছেন শামিম মিয়া। সুর করেছেন মামুন মণ্ডল। সঙ্গীতায়োজন করেছেন এস আই সুমন। 

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জাহিদ ও মিতালী। ভিডিও নির্মাণ করেছেন এ এম সি নয়ন খান। কুড়িগ্রাম জেলার বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণ করা হয়েছে এ মিউজিক ভিডিওর। 

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়