ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বিদায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৩২, ২৬ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বিদায়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর তার মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর মেয়াদ ১৭ জানুয়ারি শেষ হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুসারে, ডোনাল্ড লু ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হন।

২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন। এর প্রায় আট মাসের মাথায় ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হন।

লু একজন ৩০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে কাজ করেছেন। তিনি ভারতে ডেপুটি চিফ অফ মিশন, আজারবাইজানে চার্জ ডি  অ্যাফেয়ার্স এবং কিরগিজস্তানে ডিসিএম  হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অন্যতম আলোচিত মুখ ছিলেন ডোনাল্ড লু। তিনি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের আগে ও পরে ডোনাল্ড লু দুই দফায় বাংলাদেশ সফর করেন। পাকিস্তানের রাজনীতিতে ‘সরকার পতনের কারিগর’ হিসেবে পরিচিত তিনি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়