ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অবৈধ বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্র্রে ৯৯ নারী গ্রেপ্তার

কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২৩:০৯, ১ ফেব্রুয়ারি ২০২৫
অবৈধ বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্র্রে ৯৯ নারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্দি থেকেঅবৈধ বাংলাদেশি সন্দেহে ৯ নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। তারা কোনগাঁও নামের একটি গ্রামের স্থানীয় ড্যান্স বারে নাচতেন বলে দাবি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন খবর পেয়ে ওই গ্রামের ঠাকুরপাড়ার একটি বাড়িতে অভিযান চালায় তারা। ওই সময় ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তারা সেখানে পাঁচ বছর ধরে আছেন বলে দাবি তাদের। যে বাড়ি থেকে এই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে, সেই বাড়ির মালিককেও নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ।

ভিওয়ান্দির অপরাধ বিভাগের সহকারী পুলিশ পরিদর্শক শ্রী রাজ মালি জানিয়েছেন গ্রেপ্তারকৃত বাংলাদেশি নারীরা হলেন শিমা বেগম সিরাজ, রেখা, রুপা, অঞ্জনী, শারদা বংশী সাহু, মমতা, পায়েল রাজু, পিংকি এবং কাজল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছয়টি মোবাইল উদ্ধার করা হয়। যেগুলোর আনুমানিক দাম ৭০ হাজার রুপি। এছাড়া তাদের পাসপোর্ট ও ব্যক্তিগত নথি জব্দ করারও দাবি করেছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং তারা ভিওয়ান্দিতে গত পাঁচ বছর ধরে আছেন। তাদের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা করা হয়েছে।

কোনগাঁও থানার জ্যেষ্ঠ পুলিশ পরিদর্শক নেতারাম মাস্কি বলেছেন, “গত দুই মাসে, বেশ কয়েকজন অবৈধ বাংলাদেশির তথ্য সামনে আসে। এখন পর্যন্ত ছয়টি মামলা করা হয়েছে। যার প্রেক্ষিতে ২৪ বাংলাদেশি নারী ও পুরুষ গ্রেপ্তার হয়েছেন।”

ঢাকা/সুচরিতা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়