ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভূমিকম্পে কাঁপল পশ্চিমবঙ্গ-ওড়িশা

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
ভূমিকম্পে কাঁপল পশ্চিমবঙ্গ-ওড়িশা

ভূমিকম্পে কাঁপল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সাতসকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। 

জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের গভীরে; ১৯.৫২ উত্তর অক্ষাংশ, ৮৮.৫৫ পূর্ব দ্রাঘিমাংস ও  ৯১ কিলোমিটার গভীরতায়।

আরো পড়ুন:

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিট নাগাদ শুধু কলকাতায় নয়, হাওড়া, পশ্চিম মেদিনীপুরসহ একাধিক জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা রাজ্যেও কম্পন অনুভূত হয়েছে। জানা গেছে, বাংলাদেশেও এই কম্পন অনুভূত হয়েছে। 

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে ভূমিকম্পের ঘটনা ঘটছে। গতকাল উত্তর প্রদেশের গাজিয়াবাদ ও হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তারও আগে দিল্লি কেঁপে ওঠে ভূমিকম্পে।

ঢাকা/সুচরিতা/এনএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়