ফ্লোটিলার কর্মীদের জেলে পাঠানো উচিত: ইসরায়েলি মন্ত্রী
ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির জানিয়েছেন, গাজায় ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের দেশে ফেরত পাঠানো ভুল, বরং তাদের কয়েক মাসের জন্য জেলে পাঠানো উচিত। শুক্রবার এক্স-এ এক পোস্টে তিনি এ কথা বলেছেন।
বেন গভির বলেছেন, “আমি মনে করি তাদের সন্ত্রাসী শাখার গন্ধে অভ্যস্ত হওয়ার জন্য কয়েক মাস ইসরায়েলি কারাগারে রাখা উচিত।”
তিনি বলেছেন, অধিকারকর্মীদের দেশে ফিরিয়ে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের ‘বারবার ফিরে আসতে’ উৎসাহিত করছেন।
এর আগেও বেন গভির আটক ফ্লোটিলা কর্মীদের প্রতি নেতিবাচক মন্তব্য করেছেন। ফ্লোটিলা কর্মীরা ইসরায়েলের আশদোদ বন্দরের মাটিতে বসে থাকা অবস্থায় তাদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন অতি-ডানপন্থী এই ইসরায়েলি মন্ত্রী।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। শুক্রবার এই নৌবহরে থাকা সর্বশেষ জাহাজটির কর্মীদের আটক করেছে ইসরায়েলি বাহিনী।
ঢাকা/শাহেদ
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান