ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩৮, ১৪ জানুয়ারি ২০২৬
থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২

থাইল্যান্ডে দ্রুতগতির রেল সেতু প্রকল্পের একটি ক্রেন চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়েছে। ছবি: থাই সরকারের একটি এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে যাওয়ার পথে একটি ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন পড়ে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৪ জানুয়ারি) সকালে ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পূর্বের নাখোঁ র‍্যাচাসিমা প্রদেশের সিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি উবোন র‍্যাচাথানি প্রদেশের দিকে যাচ্ছিল।

আরো পড়ুন:

স্থানীয় পুলিশের দেওয়া তথ্যানুসারে, দ্রুতগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে চলন্ত ট্রেনটির ওপর পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় ও আগুন ধরে যায়।

রয়টার্সকে পুলিশ জানিয়েছে, ট্রেনের আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে ও উদ্ধারকাজ পুরোদমে চলছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়