ইরানের ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি ইসরায়েলের
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের প্রায় ২০০টি যুদ্ধবিমান পশ্চিম ও মধ্য ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে। খবর আল-জাজিরার।
ইসরায়েল এই অভিযানকে তাদের বিমান বাহিনীর ইতিহাসের বৃহত্তম সামরিক অভিযান হিসেবে হিসেবে বর্ণনা করেছে।
রবিবার (১ মার্চ) ইসরায়েলি সামরিক এক বিবৃতিতে বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমানগুলো থেকে ইরানের বিভিন্ন স্থানে অবস্থিত প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে শত শত গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো অন্তর্ভুক্ত ছিল, যেগুলোতে একই সময়ে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, “প্রতিরক্ষা ব্যবস্থার ওপর এই হামলাগুলো ইরানি আকাশসীমায় ইসরায়েলি বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব বিস্তারে সহায়তা করেছে এবং ইরানি শাসনের আক্রমণাত্মক সক্ষমতাকে- বিশেষ করে পশ্চিম ইরানের উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে- মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”
এতে আরো জানানো হয়, একটি নির্দিষ্ট হামলায় পশ্চিম ইরানের তাবরিজ শহরে অবস্থিত ‘ভূমি থেকে ভূমিতে’ নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ঢাকা/ফিরোজ