ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘর্ষের ইতি টানার আহ্বান 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ২ মার্চ ২০২৬  
নেতানিয়াহুকে মোদির ফোন, সংঘর্ষের ইতি টানার আহ্বান 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্রুত সংঘর্ষের ইতি টানার আহ্বান জানান তিনি। 

সোমবার (১ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে এক বিবৃতিতে এ তথ্য জানান মোদি। 

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মোদি বলেন, সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ভারতের উদ্বেগের কথা তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন।

এর আগে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে  সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। 

কথোপকথনে মোদি তাকে বলেন, “আমিরাতের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা প্রকাশ করছি।”

আরব আমিরাতের পাশে থাকার বার্তা দিয়ে নাহিয়ানকে মোদি বলেছেন, “ভারত এই কঠিন সময়ে সংযুক্ত আরব আমিরাতের পাশে রয়েছে।”

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়