ইরানের ১৩১ শহরে হামলা, নিহত বেড়ে ৫৫৫: রেড ক্রিসেন্ট
তেহরানে শোকে স্তব্ধ দুই নারী
ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহতের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এই হতাহতের খবর নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রেড ক্রিসেন্টের মুখপাত্র এই ধ্বংসযজ্ঞের পরিসংখ্যান তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের ১৩১টি শহর মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫ জনে পৌঁছেছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রেড ক্রিসেন্টের ২২০টিরও বেশি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইরানজুড়ে ১ লাখেরও বেশি উদ্ধারকর্মী সতর্ক অবস্থায় রয়েছে।
এছাড়া মানবিক পরিষেবা, সহায়তা এবং মনোসামাজিক সহায়তা প্রদানের জন্য প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক প্রস্তুত রয়েছে।
ঢাকা/ফিরোজ