এটা অসমাপ্ত যুদ্ধ নয়, শান্তির প্রবেশদ্বার: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ওই অঞ্চলের শান্তির জন্য একটি প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘস্থায়ী সংঘাতে জড়াবে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।
নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন, বর্তমান সংঘাত ইসরায়েল এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবীকরণের জন্য। আর এর মাধ্যমে আরো চুক্তির পথ খুলতে পারে।
তিনি বলেন, “আমরা [নেতানিয়াহু ও ট্রাম্প] আব্রাহাম চুক্তি এগিয়ে এনেছিলাম, যা চারটি আরব দেশের সঙ্গে চারটি শান্তি চুক্তি ছিল। এখন ইরানের বিরুদ্ধে একসাথে কাজ করে আমরা আরো অনেক শান্তি চুক্তি করতে সক্ষম হব।”
নেতানিয়াহু বলেন, “এটি কোনো অসমাপ্ত যুদ্ধ নয়, এটি শান্তির প্রবেশদ্বার। মানুষ যা বলছে এটি ঠিক তার উল্টো।”