ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্পেনের মধ্যে ‘জাগ্রত বিবেক’ দেখছেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০২, ৫ মার্চ ২০২৬  
স্পেনের মধ্যে ‘জাগ্রত বিবেক’ দেখছেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী হামলায় নিজের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তের জন্য স্পেনের প্রশংসা করেছেন।

বুধবার (৪ মার্চ) রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “স্পেনের এই অবস্থান প্রমাণ করে যে পশ্চিমা বিশ্বে এখনো নৈতিকতা ও জাগ্রত বিবেক বেঁচে আছে।” 

আরো পড়ুন:

আলজাজিরা লিখেছে, ইরানের বিরুদ্ধে কথিত সামরিক আগ্রাসনের বিরোধিতা করার জন্য স্প্যানিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন পেজেশকিয়ান।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেন, এই সংঘাত বড় ধরনের বৈশ্বিক বিপর্যয় ডেকে আনতে পারে।

টেলিভিশনে দেওয়া ভাষণে সানচেজ বলেন, “বিশ্বের জন্য ক্ষতিকর বা আমাদের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থি কোনো কিছুর সঙ্গে আমরা জড়িত হব না; শুধু প্রতিশোধ এড়ানোর জন্য।”

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মাদ্রিদ ইরানে হামলার জন্য ঘাঁটি ব্যবহার করতে অস্বীকৃতি জানানোয় ওয়াশিংটন স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে।

তবে ট্রাম্পের এই একতরফা ঘোষণার বিরুদ্ধে সোচ্চার হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়