ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মধ্যপ্রাচ্যের সংকট বৈশ্বিক বাজারে অস্থিরতা বাড়াতে পারে: আইএমএফ প্রধান

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ৫ মার্চ ২০২৬   আপডেট: ১০:৩১, ৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের সংকট বৈশ্বিক বাজারে অস্থিরতা বাড়াতে পারে: আইএমএফ প্রধান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা

মধ্যপ্রাচ্য সংকট বৈশ্বিক বাজারে অস্থিরতা বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। 

বৃহস্পতিবার (৫ মার্চ) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘এশিয়া ইন ২০৫০’ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়েভা সতর্ক করে বলেন, “সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা বৈশ্বিক জ্বালানি মূল্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে।” 

এ পরিস্থিতি বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায় ইরানে। বুধবার পর্যন্ত ইরানে এক হাজার ৯৭ জন শুধু বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। 

ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, শনিবার সংঘাত শুরুর পর থেকে তারা ইরানে পাঁচ হাজারের বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে। এছাড়া, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা ইরানের ২০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে বা সেগুলোকে সাগরের তলায় পাঠিয়েছে। 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়