ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানে হামলা চালিয়ে বিশ্বকে অনুগ্রহ করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৭ মার্চ ২০২৬   আপডেট: ২২:২০, ৭ মার্চ ২০২৬
ইরানে হামলা চালিয়ে বিশ্বকে অনুগ্রহ করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আমেরিকা ‘বিশ্বের প্রতি অনুগ্রহ করেছে।’ শনিবার ফ্লোরিডায় সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, শূন্য থেকে ১০ স্কেলে ইরানের বিরুদ্ধে তার দেশের অভিযানের অগ্রগতি এখন পর্যন্ত ১৫।

আরো পড়ুন:

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ হল ‘এমন একটি পরিষেবা যা আমরা প্রদান করছি, মধ্যপ্রাচ্যের জন্য নয় বরং বিশ্বের জন্য।’

নিহত ইরানিদের কটাক্ষ করে ট্রাম্প বলেন, “এরা অসুস্থ মানুষ ছিল, খুবই অসুস্থ মানুষ।”

ইরানি কর্তৃপক্ষের মতে, মার্কিন-ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়