ঢাকা     রোববার   ০৮ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৩ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শত্রুকে কঠোর জবাব দেবে ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৮ মার্চ ২০২৬   আপডেট: ১৩:১৪, ৮ মার্চ ২০২৬
শত্রুকে কঠোর জবাব দেবে ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানে একটি হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে দেশের নিরাপত্তা, আঞ্চলিক সম্পর্ক এবং শত্রুদের অপপ্রচার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের অবস্থানকে ভুলভাবে ব্যাখ্যা করে প্রতিবেশীদের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা চলছে।

রবিবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

আরো পড়ুন:

পেজেশকিয়ান দাবি করেন, তার আগের কিছু মন্তব্যকে ‘শত্রুরা ভুলভাবে ব্যাখ্যা করেছে’। তিনি বলেন, “যারা প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তারা প্রচার করেছিল যে- ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, অথচ বাস্তবে হামলা থামেনি।”

তিনি আবারো জোর দিয়ে বলেন, “ইরান তার ভ্রাতৃত্বপ্রতিম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।”

অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ চালানো হলে তার জবাব দেওয়া হবে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, “যখন অন্য কোনো দেশের মাটি ব্যবহার করে আমাদের ওপর আঘাত আসে, তখন আমরা জবাব দিতে বাধ্য হই। তবে এর মানে এই নয় যে, ওই নির্দিষ্ট দেশের সঙ্গে আমাদের কোনো বিরোধ রয়েছে।”

তিনি হুঁশিয়ারি দেন যে, আক্রমণকারীদের বিরুদ্ধে ইরান খুব কঠোর অবস্থান নেবে।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পেজেশকিয়ান বলেন, “যেকোনো রাজনৈতিক দল বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমরা সকল বাধা কাটিয়ে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ব। আমরা শত্রুকে আমাদের দেশের এক ইঞ্চি ভূখণ্ডও দখল করতে দেব না।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়