ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলে ইরানের হামলায় একদিনে আহত ১৯১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১০ মার্চ ২০২৬   আপডেট: ১৪:০৪, ১০ মার্চ ২০২৬
ইসরায়েলে ইরানের হামলায় একদিনে আহত ১৯১

জেরুজালেমের শায়েরেই তেজেডক হাসপাতালের ভূগর্ভস্থ পার্কিং এলাকায় রোগী ও চিকিৎসা কর্মীদের দেখা যাচ্ছে

ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় গত ২৪ ঘণ্টায় ১২১ জন ইসরায়েলি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে চলমান সংঘাতের ফলে গত ২৪ ঘণ্টায় বিপুল সংখ্যাক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনাসদস্য- উভয়ই রয়েছেন।

আরো পড়ুন:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে দেশটির বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ইসরায়েলিদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক, ৩ জনের অবস্থা গুরুতর, ২ জন মাঝারি আহত, ১৭২ জন হালকা আহত, ১০ জন মানসিক ট্রমা ও ৩ জন চিকিৎসা পর্যবেক্ষণে রয়েছেন। 

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৩৯ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়