ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এখনই ইরানের সঙ্গে সমঝোতায় রাজি নন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ১৫ মার্চ ২০২৬  
এখনই ইরানের সঙ্গে সমঝোতায় রাজি নন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে চাইলেও এ বিষয়ে এখনই যুক্তরাষ্ট্র আগ্রহী না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৪ মার্চ) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া প্রায় ৩০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, ইরান চুক্তি করতে চাইলেও বর্তমান পরিস্থিতিতে তিনি তা করতে চান না। 

আরো পড়ুন:

ট্রাম্প ইঙ্গিত দেন, কোনো চুক্তি হলে তার একটি গুরুত্বপূর্ণ শর্ত হবে, ইরানকে সম্পূর্ণভাবে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগের প্রতিশ্রুতি দিতে হবে।

ট্রাম্প জানান, বৈশ্বিক তেলের দাম বাড়তে থাকায় হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কয়েকটি দেশের সঙ্গে কাজ করছেন। যদিও তিনি ওই দেশগুলোর নাম প্রকাশ করেননি। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়া নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছে, সেটিকেও তিনি গুরুত্ব দেননি।

তিনি আরো বলেন, “ইরানের নতুন সর্বোচ্চ নেতা আদৌ জীবিত আছেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।” 

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র খার্গ দ্বীপপের অধিকাংশ অংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি আরো বলেন, “মজা করার জন্য হয়তো আমরা এটিতে আরো কয়েকবার হামলা চালাতে পারি।”

তিনি বলেন, “ইরানের হাতে এখন যে সামরিক সক্ষমতা রয়েছে, তার মধ্যে মূলত সমুদ্রপথে মাইন পাতা বা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতাই রয়েছে। তবে যুক্তরাষ্ট্র উপকূলীয় অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নিলে সেই সক্ষমতাও আর থাকবে না।”

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়