ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান যুদ্ধের কারণে বিশ্বে তীব্র অনাহারের মুখে পড়বে সাড়ে ৪ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ১৭ মার্চ ২০২৬   আপডেট: ১৯:১৭, ১৭ মার্চ ২০২৬
ইরান যুদ্ধের কারণে বিশ্বে তীব্র অনাহারের মুখে পড়বে সাড়ে ৪ কোটি মানুষ

ইরান যুদ্ধ জুন মাস পর্যন্ত চলতে থাকলে আরো কয়েক কোটি মানুষ তীব্র অনাহারের সম্মুখীন হবে। মঙ্গলবার প্রকাশিত বিশ্ব খাদ্য কর্মসূচির এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।

২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা পথগুলো রুদ্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্বের সবচেয়ে ভয়াবহ সংকটগুলোর কয়েকটিতে জীবন রক্ষাকারী ত্রাণ পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

আরো পড়ুন:

বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কার্ল স্কো জেনেভায় সাংবাদিকদের জানান, খাদ্য, তেল এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে অতিরিক্ত ৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র ক্ষুধার কবলে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এটি বিশ্বব্যাপী এই সংখ্যাকে বর্তমান রেকর্ড ৩১ কোটি ৯০ লাখের উপরে নিয়ে যাবে।

তিনি বলেন, “এর ফলে বিশ্বব্যাপী ক্ষুধার হার সর্বকালের সর্বোচ্চ রেকর্ডে পৌঁছাবে এবং এটি একটি ভয়াবহ, ভয়াবহ পরিস্থিতি। এই যুদ্ধের আগে থেকেই আমরা এক চরম সংকটে ছিলাম, যেখানে সংখ্যা ও ক্ষুধার গভীরতার দিক থেকে ক্ষুধা এখনকার মতো এতটা তীব্র আগে কখনো ছিল না।”

স্কো জানান, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে তাদের পণ্য পরিবহনের খরচ ১৮ শতাংশ বেড়েছে এবং কিছু পণ্য অন্য পথে পাঠাতে হয়েছে। দাতারা প্রতিরক্ষার দিকে বেশি মনোযোগ দেওয়ায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ব্যয় ব্যাপকভাবে কমানোর পাশাপাশি এই অতিরিক্ত খরচও যুক্ত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়