ইসরায়েলের সঙ্গে যোগ দিতে বিশ্বনেতাদের প্রতি নেতানিয়াহুর আহ্বান
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্ব নেতাদের ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ইসরায়েলি শহর আরাদে ইরানের হামলার পর সেটি পরিদর্শনের সময় এ আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার রাত থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে মিসাইল বৃষ্টি শুরু করে ইরান। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আরাদ শহরে অন্তত ১১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। শহরকেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
রবিবার নেতানিয়াহু দাবি করেছেন, কিছু দেশ ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে অগ্রসর হচ্ছে। এসময় তিনি আরো ব্যাপক আন্তর্জাতিক সম্পৃক্ততার আহ্বান জানান।
নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলেন এবং দাবি করেন যে, ইউরোপের গভীরে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা তাদের রয়েছে।
ঢাকা/শাহেদ