ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে বিমান ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২৩ মার্চ ২০২৬  
যুক্তরাষ্ট্রে বিমান ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে একটি ফায়ার ট্রাকের সঙ্গে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে একজন পাইলট ও একজন কো-পাইলট নিহত হয়েছেন। সোমবার এনবিসি এবং স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম দুটির প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে বিমানবন্দরের ৪ নম্বর রানওয়েতে একটি ফায়ার ইঞ্জিনের সঙ্গে আগত বিমানটির সংঘর্ষে দুইজন দমকলকর্মীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার পরবর্তী বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে বিমানবন্দরে যাত্রীদের সরিয়ে নেওয়া এবং উদ্ধার অভিযান চালাতে দেখা গেছে। যাচাইবিহীন ফুটেজে বিমানটির সামনের অংশেও ক্ষতির চিহ্ন দেখা গেছে। ক্লিপটিতে দেখা যায়, যাত্রীবাহী বিমানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে বাতাসে কাত হয়ে আছে এবং যাত্রীরা বিমানটি থেকে নামছেন।

স্থানীয় সময় রাত ১১টা৩৮ মিনিটে পোর্ট অথরিটি পুলিশ বিভাগের একটি ফায়ার ট্রাক অবতরণরত একটি বিমানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে এই ঘটনাটি ঘটে। এনবিসি-র এক প্রতিবেদন অনুসারে, ফায়ার ট্রাকের একজন সার্জেন্ট ও একজন অফিসারের হাত-পা ভেঙে গেছে এবং তারা হাসপাতালে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন আছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়