ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৮ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:১০, ৮ এপ্রিল ২০২৬
শর্তসাপেক্ষে দুই  সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেবে।” 

আরো পড়ুন:

যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে জানিয়ে শাহবাজ শরীফ বলেছেন, “অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোর ‘নিরাপদ যাতায়াত’ সম্ভব হবে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দেওয়া এই বিবৃতিতে তিনি বলেন, “যদি ইরানের ওপর হামলা বন্ধ থাকে, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের রক্ষণাত্মক অভিযান স্থগিত রাখবে।”

মঙ্গলবার রাতেই পুরো ইরান ধ্বংসের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে তিনি শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এর পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দেন। তিনি জানান, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে।”

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়