হরমুজ প্রণালিতে ইরানের সঙ্গে যৌথভাবে টোল আদায় করতে চান ট্রাম্প
ওয়াশিংটন ও তেহরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ থেকে টোল আদায়েল জন্য ইরানের সঙ্গে ‘যৌথ উদ্যোগ’ গ্রহণের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
কার্ল ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর ইরানের টোল আরোপের বিষয়টি তিনি সমর্থন করেন কি না। এর জবাবে ট্রাম্প বলেন, “আমরা এটি একটি যৌথ উদ্যোগ হিসেবে করার কথা ভাবছি। এটি প্রণালিটিকে সুরক্ষিত করার একটি উপায়-এবং এটিকে অন্য অনেকের হাত থেকেও সুরক্ষিত রাখা যাবে।”
ট্রাম্প আরো বলেন, “এটি একটি চমৎকার ব্যাপার।”
এর আগে মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের বিষয়টি বিবেচনা করছে।
ঢাকা/শাহেদ
ছুটির দিনেও তেলের জন্য দীর্ঘ সারি