ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শান্তি আলোচনায় যোগ দিতে পাকিস্তানের পথে ইরানের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৯ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:১৮, ৯ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনায় যোগ দিতে পাকিস্তানের পথে ইরানের প্রতিনিধি দল

যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছেন ইরানের একটি প্রতিনিধিদল। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেন, “ইরানের ১০-দফা শান্তি পরিকল্পনার ওপর আলোচনার জন্য একটি ইরানি প্রতিনিধিদল আজ রাতে ইসলামাবাদে যাবেন।”

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “ইসরায়েলি পক্ষের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানের জনমনে সংশয় থাকলেও, কূটনৈতিক উদ্যোগকে ব্যাহত করার এসব প্রচেষ্টার মধ্যেই প্রতিনিধিদলটি এই সফর করছে।”

এর আগে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) জানিয়েছিল, আলোচনায় ইরানি দলের নেতৃত্ব দেবেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। তবে, রাষ্ট্র-সমর্থিত সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরানি প্রতিনিধিদলের প্রধান এখনো নির্বাচিত হননি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্যানুযায়ী, মার্কিন প্রতিনিধি দলে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, জামাতা জ্যারেড কুশনার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকতে পারেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে, তা নিরসনে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। বুধবার (৮ এপ্রিল) ভোরে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আগামীকাল শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে ইসলামাবাদে শান্তি আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়