১০০ বিলিয়ন ডলারের দাবি উড়িয়ে দিয়ে যা বললেন ইরানি বিশ্লেষক
তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা কোশচেশম
বিশ্বজুড়ে ইরানের প্রায় ১০০ বিলিয়ন ডলারের সম্পদ আটকে রয়েছে বলে যে খবর প্রচারিত হচ্ছে, সেটিকে ‘খুবই অতিরঞ্জিত’ বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা কোশচেশম।
বৃহস্পতিবার (১৮ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
অধ্যাপক কোশচেশম বলেন, “আসলে এটি ১০০ বিলিয়ন ডলার নয়। ইরান এই আটকে থাকা সম্পদ ও আমাদের ব্যাংকগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর উপায় বের করতে কাজ করে যাচ্ছে।”
তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে আপনারা দেখতে পাবেন, এটি ২৪ বিলিয়ন ডলারের বেশি নয়। সম্পদ খালাস করার জন্য ইরান ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে ব্যাংকিং, সুইফট ও সোয়াপ প্রক্রিয়া তৈরি করেছে। সুতরাং, আমরা কেবল সেই ২৪ বিলিয়ন ডলার নিয়ে কথা বলছি যা বর্তমানে জব্দ অবস্থায় আছে।”
কোশচেশম যোগ করেন, এই অর্থ পাওয়ার জন্য আসন্ন ৬০ দিনের আলোচনা চলাকালীন ইরানি কর্মকর্তারা বেশ সতর্ক থাকবেন।
তিনি বলেন, “চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চুক্তির দীর্ঘ ইতিহাস রয়েছে- যার মধ্যে সবশেষটি ছিল জেসিপিওএ- যেখানে যুক্তরাষ্ট্র তার বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতি লঙ্ঘন করেছিল। তাই এবার যুক্তরাষ্ট্র কীভাবে সবকিছু বিবেচনা করছে, সে বিষয়ে ইরানিরা খুব সতর্ক নজর রাখছে।”
ঢাকা/ফিরোজ
হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০০৯