ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অচেতন করে ধর্ষণ : গ্রেপ্তার ১

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অচেতন করে ধর্ষণ : গ্রেপ্তার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক :  রাজধানীর শ্যামলীতে চাকরিপ্রার্থীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলানগর থানার অফিসার ইনচার্জ (ওসি)  জানে আলম মুন্সী রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে রাতে শ্যামলীর হেলথ ভিশন অফিসে অভিযান চালনো হয়। রাত ১টার দিকে অফিসের মালিক ফাহিম আহামেদ ফয়েজকে গ্রেপ্তার করা হয়।’

২৭ আগস্ট চাকরির সাক্ষাৎকার দিতে যান ওই তরুণী। সেখানে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতক কিছু খাওয়ানো পর অজ্ঞান করে ধর্ষণ করা হয় বলে ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় দুজনকে আসামি করে একটি মামলা করেন ওই তরুণী।

এদিকে, ধষর্ণের শিকার তরুণীকে পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি একটি চাকরি খুঁজছিলেন তিনি।

মামলায় ওই তরুণী অভিযোগ করেন, সাক্ষাৎকার বোর্ডে কোমল পানীয় খেতে দেয়া হয় তাকে। সেখানে নেশাজাতীয় কিছু ছিল। যা খাওয়া পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর একাধীক ব্যক্তি তাকে ধর্ষণ করে। 

পুলিশ জানায়, ওই তরুণীকে পরে রাস্তা থেকে অচেতন অবস্থায় লোকজন উদ্ধার করে। তারপর হাসপাতালে নেওয়া হয়। জ্ঞান ফিরলে তিনি পুলিশের কাছে এসে অভিযোগ করেন।


রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/মাকসুদ/ইভা  

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়