ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রুবেল হত্যা : ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুবেল হত্যা : ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর পুরান ঢাকায় রুবেল নামে এক ইলেকট্রিশিয়ানকে হত‌্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

যাদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে তারা হলেন-রুবেল  ও রনি বিশ্বাস। নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া অপর  আসামি রুমান মারা যাওয়ায় তাকে নিয়ে কোনো আদেশ দেননি আদালত।

সোমবার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী।

২০১৪ সালের ২৩ ডিসেম্বর  রুবেলকে হত্যা করে লাশ গুমের মামলায়   আসামি রুবেল (২৫), রুমান (২৪) ও রনি বিশ্বাসকে (২৪) মৃত্যুদণ্ড দেন  ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক।

পরে নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা এবং আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।

আসামি রুবেলের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার উত্তমপুর গ্রামে। রুমানের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কোদালিয়া উত্তরপাড়ায়। ২০১৮ সালে কনডেম সেলে থাকা অবস্থায় রুমান মারা যান।আর রনির বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দেউড়ীতে।

মামলার নথী থেকে জানা যায়, ২০১০ সালের ৬ জুন দিবাগত রাতে পুরান ঢাকার হোটেল শাহকামালের নীচতলায় রুবেলকে খুন করা হয়। এরপর তার লাশ গুম করা হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মরণ মিয়া সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেন।


ঢাকা/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়