ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে কিশোরকে গলা কেটে হত‌্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৬:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২১
রাজধানীতে কিশোরকে গলা কেটে হত‌্যা

রাজধানীর ওয়ারীর একটি বাসায় মো. হাসান (১২) নামের এক কিশোরকে গলা কেটে হত‌্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

ওয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান রাইজিংবিডিকে জানিয়েছেন, বাবা-মা না থাকায় খালার সঙ্গে থাকত হাসান। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয়েছে।

রাইজিংবিডির ঢামেক প্রতিনিধি জানান, ওয়ারী থানার এসআই আসাদুজ্জামান ওই কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসেন। এর আগে বুধবার রাতে ওয়ারীর পদ্যনিধি লেনের একটি সাত তলা ভবনের ষষ্ঠ তলা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও র‌্যাবের সঙ্গে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়