ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি নেত্রী নিপুণ গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২৮ মার্চ ২০২১   আপডেট: ২০:৫৭, ২৮ মার্চ ২০২১
বিএনপি নেত্রী নিপুণ গ্রেপ্তার

নিপুণ রায় চৌধুরী (ফাইল ফটো)

বাসে আগুন দেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ‌্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর রায়েরবাজারে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

রোববার রাতে র‌্যাবের আইন ও গণমাধ‌্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ রাইজিংবিডিকে জানান, শনিবার (২৭ মার্চ) রাজধানীর জনপথ মোড় ও মালিবাগে বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিপুণ রায়কে গ্রেপ্তার করা হয়েছে। 

র‌্যাব সূত্রে জানা গেছে, নিপুণ রাজধানীসহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অন‌্যদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হবে।

ঢ‌াকা/মাকসুদ/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়