ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংসদ অধিবেশনের জন্য পুলিশের নিষেধাজ্ঞা

 জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৯ মার্চ ২০২১   আপডেট: ১৩:১১, ২৯ মার্চ ২০২১
সংসদ অধিবেশনের জন্য পুলিশের নিষেধাজ্ঞা

একাদশ জাতীয় সংসদের ১২তম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ১ এপ্রিল (বৃহস্পতিবার)। অধিবেশন নির্বিঘ্ন করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

সোমবার (২৯ মার্চ) পুলিশের গণমাধ্যম থেকে জানানো হয়, পুলিশ কমিশনারের ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরো পড়ুন:

আগামী ৩১ মার্চ রাত ১২টা থেকে সব প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য খতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও যে কোনো প্রকার সভা, মিছিল শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞার কারণে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরান বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিনরোডের ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি পুরান ২৭ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণি সংযোগস্থল থেকে পুরান নবম ডিভিশনের বিজয় সরণির পর্যটন, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এর মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে, যা অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবত থাকবে।

ঢাকা/মাকসুদ/মাহি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়