ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমির হামজার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ২৫ মে ২০২১   আপডেট: ১৪:৩৯, ২৫ মে ২০২১
আমির হামজার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

ইসলামী বক্তা মুফতি আমির হামজার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (২৫ মে) মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান শেরেবাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় এ রিমান্ড আবেদন করেন।

আরো পড়ুন:

বিকেল ৩ টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে রিমান্ড শুনানি হবে।

আরও পড়ুন মুফতি আমির হামজা গ্রেপ্তার

উল্লেখ্য, গত ৫ মে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টারত সাকিব নামে এক যুবককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সাকিবকে আটকের পর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সাকিবসহ আলী হাসান উসামা ও মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে আসামি করা হয়।

সিটিটিসি সূত্রে জানা গেছে, সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, ‘সাকিব মোবাইল ফোনে উগ্রবাদ বার্তা সংবলিত ভিডিও প্রচারকারী আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুনবী, আমির হামজা, হারুন ইজহার প্রমুখ ব্যক্তির উগ্রবাদী জিহাদি হামলার বার্তা সংবলিত ভিডিও দেখে উগ্রবাদে আসক্ত হয়।’

ওই এজাহারে মুফতি আমির হামজার নাম ছিল।  তার সূত্রে ধরেই সোমবার বিকেলে কুষ্টিয়া থেকে আমির হামজাকে গ্রেপ্তার করে সিটিটিসি।

মামুন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়