ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সানজানার ‘আত্মহত্যা’: বাবার বিরুদ্ধে প্রতিবেদন ৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ২৯ আগস্ট ২০২২   আপডেট: ১৭:৩১, ২৯ আগস্ট ২০২২
সানজানার ‘আত্মহত্যা’: বাবার বিরুদ্ধে প্রতিবেদন ৬ অক্টোবর

সানজানা মোসাদ্দিকা (ফাইল ফটো)

রাজধানীর দক্ষিণখানে ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২১) ‘আত্মহত্যা’র ঘটনায় তার বাবা শাহীন আলমের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৬ অক্টোবর ধার্য করেছেন আদালত।

সোমবার (২৯ আগস্ট) মামলার এজাহার আদালতে আসে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তা গ্রহণ করেন। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক মোছা. রেজিয়া খাতুনকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখানের মোল্লারটেক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা উম্মে সালমা (মনি) বাদী হয়ে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়েছে।

‘আত্মহত্যা’র আগে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে আখ্যায়িত করেন।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়