ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৪:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

প্রায় চার বছর আগে রাজধানীর মিরপুরে যৌতুকের জন্য স্ত্রী রিভাকে হত্যার দায়ে স্বামী শাহীনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আরো পড়ুন:

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম বিষয়টি জানান।

জানা যায়, দুই লাখ টাকা যৌতুক না দেওয়ায় স্ত্রী রিভাকে ২০১৯ সালের ৯ মে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা সহিদা খাতুন বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ডিবি পুলিশের পরিদর্শক এম এ রাহী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

মামলার বিচার চলাকালে আদালত ২২ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

ঢাকা/মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়